বিশিষ্টজন
মোহাম্মদ শামসুজ্জোহা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়নের শিক্ষক। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছাত্রদের ওপর গুলি না চালাতে অনুরোধ করতে গিয়ে নিহত হন।
হালনাগাদ ২২ অক্টো, ২০২৬7
- পরিচিতি
- অধ্যাপক, ১৯৬৯ সালে নিহত
- জন্ম
- 1934
- মৃত্যু
- 1969
- বিভাগ
- শিক্ষাবিদ
মোহাম্মদ শামসুজ্জোহার জন্ম ১৯৩৪ সালের ১ মে। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং রসায়ন বিভাগের শিক্ষক।
১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে ছাত্ররা মিছিল বের করে। ড. জোহা প্রধান ফটকে গিয়ে পাকিস্তানি বাহিনীকে ছাত্রদের ওপর গুলি না চালাতে অনুরোধ করেন। সেখানেই ৩৪ বছর বয়সে তিনি নিহত হন।
তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন তিনি। তাঁর মৃত্যু ১৯৬৯ সালের গণআন্দোলনকে বেগবান করে।
